শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দেশের মানুষকে যতপ্রকারে সহায়তা করা যায়, তার সবই করছেন সরকার প্রধান. পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪৭২ এই পর্যন্ত দেখেছেন

লিটন শরিফ:পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষকে যতপ্রকারে সহায়তা করা যায়, তার সবই করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সকল প্রকার অসহায় জনগোষ্ঠীকে সাহায্য করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বর্তমান সরকার একজন লোককেও গৃহহীন রাখবেনা, সবাইকে গৃহ নির্মাণ করে দিচ্ছে ।

৪ মে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মধ্যে বড়লেখা ফাউন্ডেশন ইউকে কর্তৃক খাদ্য সহায়তা প্রদান  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির উদবোধনী বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। মন্ত্রী এসময় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সংগঠন ও বিত্তবান মানুষকে সমাজের পিছিয়ে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান। তিনি নিয়মিত হাত ধোয়া, বাড়ির বাইরে সবাইকে মাস্ক পরিধান এবং সামাজিক দুরত্ব মেনে চলা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সােয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মােহাম্মদ তাজ উদ্দিন, ইউকে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন প্রমুখ। সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের সভাপতি রেজাউল ইসলাম মিন্টু।

উল্লেখ্য, অনুষ্ঠানে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ২ শত ৫০ পরিবারকে চাল, ডাল, আলু, তেল সেমাই সহ ১ হাজার টাকার প্যাকেট বিতরণ করা হয় ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102