রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

দেশে আরো ৩ জন ওমিক্রনে আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ধরা পড়েছে আরও তিনজনের শরীরে। এ নিয়ে ওমিক্রনে দেশে মোট ১০ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ভাইরাসের জিনোম সিকোয়েন্সের ডেটা সংরক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে শুক্রবার বিকালে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির তথ্য বলছে, নতুন তিনজন আক্রান্ত ব্যক্তিরা সবাই ঢাকার বাসিন্দা। এদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী পুরুষ এবং ৪৯ ও ৬৫ বছর বয়সী দুইজন নারী রয়েছেন। তারা ।

দেশে প্রথম দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে গত ১১ ডিসেম্বর। আক্রান্তরা জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য।তবে তারা সুস্থ আছেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর ৪ জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে। তার আগের দিন একজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102