সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ক্র্যাব নির্বাচন: সভাপতি তমাল, সম্পাদক বিকু নির্বাচিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৯২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০২২ সালের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মির্জা মেহেদী তমাল, আর সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বিকু। 

বৃহস্পতিবার রাতে ভোটগ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার পারভেজ খান। 

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১৪২ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী আবু সালেহ আকন ৭৭ ভোট এবং মিজান মালিক ৫২ ভোট পেয়ে পরাজিত।

সহ-সভাপতি পদে নির্বাচিত মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১০৯ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী শাহিন আব্দুল বারী ১০৩ ভোট এবং নিত্যগোপাল তুতুর গরে এসেছে ৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বিকু ১২৭ ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে মামুনুর রশিদ ১১৬ ভোট এবং ওমর ফারুক আল হাদী পেয়েছেন ২৩ ভোট।

অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম মন্টু ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে ১১৯ ভোট‌ নিয়ে পরাজিত এমদাদুল হক খান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র ১৬২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজের ঘরে এসেছে ১০৩ ভোট।

কার্যনির্বাহী সদস্যপদে ১৬২ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন আমানুর রহমান রনি। দ্বিতীয় স্থানে আছেন ১৬১ ভোট পাওয়া সিরাজুল ইসলাম। ৭৮ ভোট নিয়ে তৃতীয় হয়েছেন মোহাম্মদ জাকারিয়া।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক এস এম মিন্টু হোসেন, কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময় এবং আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম।

উল্লেখ্য, নির্বাচনে ২৮৯ ভোটারের মধ্যে ২৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102