রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ছুটিতে গেলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৬ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী ছুটিতে গেছেন। তবে কতদিনের জন্য তিনি ছুটিতে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগামী রোববারের (২ জানুয়ারি) জন্য প্রকাশিত কার্যতালিকায় (কজলিস্টে) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নাম নেই।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃহস্পতিবার অবসরে যাওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ায় চার জনে।

জ্যেষ্ঠতার ক্রমানুসারে তারা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

এর মধ্যে বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

সংবিধান অনুসারে বিচারপতি পদের মেয়াদ ৬৭ বছর পর্যন্ত। বিচারপতি মোহাম্মদ ইমান আলী অবসরে যাবেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর।

এছাড়া বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর, বিচারপতি মো. নূরুজ্জামান ২০২৩ সালের ৩০ জুন এবং বিচারপতি ওবায়দুল হাসান ২০২৬ সালের ১০ জানুয়ারি অবসরে যাবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102