সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

মানুষ স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় দেখতে চায় না: বাহাউদ্দিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ। তাই তারা কোনো স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রগতিশীল রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কেআইবি অডিটোরিয়ামে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিজয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. মো. শহীদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মো. খায়রুল আলম (প্রিন্স), কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, স্বাধীনতা অর্জনের পর যারা মেনে নিতে পারেনি তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তাদের হত্যার লক্ষ্য শুধু বঙ্গবন্ধু ও তার পরিবার ছিল না। তারা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার আদর্শকে হত্যা করতে। দেশের গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে। দেশের সংবিধানকে ধ্বংস করে পুনরায় পাকিস্তান বানাতে চেয়েছিল রাজাকারের দোসররা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102