বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

লন্ডনে অনলাইনে লাখ টাকার আইফোন অর্ডার করে পেলেন চকলেট!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩১৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: অনলাইন শপিং সাইটগুলো গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সময় অনুযায়ী গ্রাহকের কাছে জিনিস পৌঁছে দেওয়া এবং পণ্যের গুণমান বজায় রাখা তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ।

তবে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে সম্প্রতি ঠকছেন বহু মানুষ। এমনই এক ঘটনা ঘটল ইংল্যান্ডের লিডসের বাসিন্দা ড্যানিয়েল ক্যারলের সঙ্গে। খবর ডেইলি

অনলাইনে ফোন অর্ডার করে তার বদলে চকলেট পেলেন ড্যানিয়েল। গত ২ ডিসেম্বর মার্কিন মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইটে একটি আইফোন ১৩ অর্ডার দেন ড্যানিয়েল।

ফোনটির বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। পণ্য সরবরাহকারী সংস্থা ডিএইচএল ১৭ ডিসেম্বরের মধ্যে সেই মোবাইল ড্যানিয়েলের বাড়ি পৌঁছে দেবে বলে জানিয়েছিল।

প্রায় দুই সপ্তাহ পর গত শুক্রবার পর্যন্ত সেই ফোন হাতে না পেয়ে তিনি ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি ডেলিভারি নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই কথা তিনি সংস্থার ওয়েবসাইটে জানালে তাকে শনিবার আসতে বলা হয়।

বাড়ি থেকে ২৪ মাইল দূরে ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি নেওয়ার পর তার প্যাকিংয়ের গুণগত মান নিয়ে ড্যানিয়েলের মনে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি বাক্সটি খুলতেই তার চক্ষু চড়কগাছ!

মোবাইলের বদলে বাক্সের ভেতরে রাখা ছিল দুটি চকলেট। তাও আবার টয়লেট পেপারে মোড়ানো।

ঘটনাটির বিস্তারিত জানিয়ে টুইটারে পোস্ট করেন ড্যানিয়েল। তার পোস্টে সরবরাহকারী সংস্থা ডিএইচএলকেও ট্যাগ করেন।

সংস্থার পক্ষ থেকে ড্যানিয়েলকে জানানো হয় যে, তারা ঘটনাটির অন্তর্বর্তী তদন্ত শুরু করেছে। ড্যানিয়েলকে যাতে চকলেটের পরিবর্তে মোবাইলটি পৌঁছে দেওয়া যায়, সেই জন্য অ্যাপেলের সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানিয়েছে ওই সংস্থা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102