বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে শাবনূর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির দর্শক নন্দিনী অভিনেত্রী শাবনূর করোনায় আক্রান্ত। তার শারীরিক অবস্থা ভালো নেই। তাই অস্ট্রেলিয়ার সিডনির হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

চিকিৎসকরা তাকে তত্ত্বাবধানে রেখেছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর বোন ঝুমুর।

তিনি জানান, গত সপ্তাহ থেকে জ্বর ছিল শাবনূরের। এরপর তার করোনা টেস্ট করালে করোনা পজিটিভ আসে। বাসায় আইসোলেটেড ছিলেন কয়েকদিন। কিন্তু হঠাৎ করেই আজ বুধবার অবস্থা জটিল হলে অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে নেয়া হয়।

বোনের জন্য দোয়া চেয়েছেন ঝুমুর।

এদিকে গত ১৪ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। সেই উপলক্ষে তার দেশে ফেরার কথা থাকলেও তিনি আসতে পারেননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102