বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৬৬ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪১০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে মালিক বিহীন তিনটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত থেকে রোববার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক রাজ মামুদ এ প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত থেকে মালিক বিহীন প্রায় ৩৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ও ১২০ গ্রাম কাশাপাত্র উদ্ধার করেছে বিজিবি টহল দল। এছাড়া বিজিবি’র অন্য একটি টহল দল সদর উপজেলার আখানগর থেকে মালিক বিহীন প্রায় ৩১ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।

বিজিবি জানায়, সম্ভবত টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে গেছে। কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102