বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও উপজেলায় ইউ পি চেয়ারমযান পদে নৌকা ১৪ ও স্বতন্ত্র ৬ প্রার্থী বিজয়ী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩১৯ এই পর্যন্ত দেখেছেন

বিজয় রায়,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় শেষ হয়েছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন।
ঠাকুরগাঁও সদর উপজেলায় এবার ১৪টিতে নৌকা মার্কার প্রার্থী ও ৬ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বিজয়ী হয়েছেন যারা তারা হলেন- গড়েয়া ইউনিয়ন পরিষদে রইছউদ্দিন সাজু(নৌকা),বেগুন বাড়ি ইউনিয়ন পরিষদে বনি আমীন(নৌকা),নারগুন ইউনিয়ন পরিষদে শেরেকুল ইসলাম (নৌকা), মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে মোঃ সোহাগ (নৌকা), রায়পুর ইউনিয়ন পরিষদে নূরুল ইসলাম (নৌকা), আউলিয়াপুর ইউনিয়ন পরিষদে আতিকুর রহমান(নৌকা), রুহিয়া ইউনিয়ন পরিষদে মমিনুল ইসলাম বাবু(নৌকা), রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদে অনিল চন্দ্র সেন(নৌকা), আখানগর ইউনিয়ন পরিষদে রোমান বাদশা(নৌকা), রাজাগাও ইউনিয়ন পরিষদে খাদেমুল ইসলাম(নৌকা), ঢোলার হাট ইউনিয়ন পরিষদে অখিল চন্দ্র রায় (নৌকা), শুখান পুখুরী ইউনিয়ন পরিষদে আনিসুর রহমান(নৌকা), জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে মোস্তাফিজুর রহমান লিটন(স্বতন্ত্র), বালিয়া ইউনিয়ন পরিষদে জুলফিকার আলী ভূট্টু(স্বতন্ত্র), সালন্দর ইউনিয়ন পরিষদে ফজলে এলাহী মুকুট চৌধুরী(স্বতন্ত্র), আকচা ইউনিয়ন পরিষদে সুব্রত কুমার বর্মন(নৌকা), রহিমানপুর ইউনিয়ন পরিষদে আব্দুল হান্নান হান্নু (স্বতন্ত্র), চিলারং ইউনিয়ন পরিষদে ফজলুল হক(স্বতন্ত্র), দেবীপুর ইউনিয়ন পরিষদে মোয়াজ্জেম হোসেন(নৌকা), জামালপুর ইউনিয়ন পরিষদে এসএম মোস্তাক(স্বতন্ত্র) প্রার্থীরা জয়লাভ করেছেন।

প্রিজাইডিং অফিসাররা বলেন ,অনেক সুষ্ঠু পরিবেশে আমরা ভোট গ্রহণ করতে সক্ষম হয়েছি। উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ছিলো৯৬০ জন।চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন। মোট ভোটকেন্দ্র ১৮৮টি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102