শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

পশ্চিমবঙ্গে তৃণমূলের জয় আমাদের জন্য স্বস্তি: ইমতিয়াজ আহমেদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৪৮৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয় আমাদের জন্য বড় স্বস্তির। কারণ, বিজেপি দ্বিজাতিতত্ত্বের ওপর ভিত্তি করে রাজনীতি শুরু করেছিল কিংবা এখনো করছে। তারা সারা ভারতে হিন্দুত্বের বিষয়টি সামনে নিয়ে এসেছিল। একটা সাম্প্রদায়িক বা বিভাজনের রাজনীতি শুরু করেছিল। সেই পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিজয় অনেকটা তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গ নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে প্রভাব ফেলেছিল তাতে মনে হয়েছে কেন্দ্রীয় সরকারের একটা ভোটাভুটি হচ্ছে। সেটা যদি না করত তাহলে এই পরাজয়ে বিজেপির এত সমালোচনা হতো না। পশ্চিমবঙ্গের ভোটাররা যে রায় দিয়েছে সেটা শুধু সেখানকার নয়, পুরো ভারতবর্ষের জন্য একটা ইতিবাচক বার্তা। ভারত যদি অসাম্প্রদায়িক থাকে, দেশটি যদি দ্বিজাতিতত্ত্ব থেকে বেরিয়ে আসতে পারে তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। আমাদের আশা থাকবে তৃণমূলের বিজয়ের মাধ্যমে আগামীতে কেন্দ্রীয় সরকারের নীতির একটা পরিবর্তন আসবে। তারা সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে আসবে।

তিনি বলেন, তৃণমূলের বিজয়ে আমাদের দেশেরও অনেকটা লাভ হয়েছে। কারণ, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি শক্তিশালী হলো না। সেখানে যদি বিজেপি জিতে যেত তাহলে আমাদের দেশেও সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠত। সেই জায়গায় আমাদের একটা বড় লাভ হয়েছে। তাছাড়া তিস্তাসহ আমাদের সঙ্গে দেশটির যে সমস্যা রয়েছে তা এখন কেন্দ্রীয় সরকার আরও বেশি করে দেখাবে যে, পশ্চিমবঙ্গ সরকারের কারণে এসব সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না। আসলে বিষয়টি তা নয়। এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা অংশ। এটা কেন্দ্রীয় সরকারের একটা কারসাজি। বড় দাগে বলা যায়, তৃণমূলের বিজয় বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102