বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্যদের ভার্চুয়াল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিসঃ লন্ডন বাংলা প্রেস ক্লাবের ১২ জন সদস্যের সদস্যপদ নবায়ন না করা এবং ৪ জন সদস্যের সদস্যপদ সম্পর্কিত সিদ্ধান্ত চূড়ান্ত না করে সেগুলো স্থগিত রাখার প্রতিবাদে এবং এই সদস্যদের সাথে পূর্ণ সংহতি প্রকাশের লক্ষ্যে গত ২৫ ডিসেম্বর (শনিবার) প্রেস ক্লাব সদস্যদের এক ভার্চুয়াল প্রতিবাদ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা।

ভার্চুয়াল সভায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা ক্লাবের দীর্ঘ দিনের এই সদস্যদের সদস্যপদ নবায়ন না করায় নির্বাহি কমিটির পদক্ষেপের তীব্র নিন্দা করেন এবং একে ‘উদ্দেশ্যপ্রণোদিত‘ বলে আখ্যায়িত করেন।

কোভিড-১৯-এর ভয়াবহ বিপর্যয়কাল অতিক্রান্ত হতে না হতেই ক্লাবের দীর্ঘ দিনের সদস্যদের প্রকারান্তরে ‘বহিষ্কারের‘ এই পদক্ষেপ শতাব্দীকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বৈশ্বিক বিপর্যয়ের এই সময়ে স্বাভাবিক ও প্রত্যাশিত মানবিকতা ও সংবেদনশীলতা সমুন্নত রাখেনি বলেও তাঁরা মত প্রকাশ করেন। ক্লাবে ‘বিভাজন‘ সৃষ্টির এই চেষ্টা ‘নজিরবিহীন‘ বলে উল্লেখ করে তাঁরা বলেন, সিকি শতাব্দীরও বেশি সময় ধরে ক্লাবে বিরাজমান সুষম ও ভারসাম্যমূলক পরিবেশ এ কারণে বিঘ্নিত হয়েছে, যা এদেশে মিডিয়া কর্মীদের পেশাগত ঐক্য হুমকির মুখে ঠেলে দিয়েছে এবং আমাদের কমিউনিটি-কাঠামোর ভিত্তিমূলে আঘাত হেনেছে।


এই প্রতিবাদ ও সংহতি সমাবেশে সর্বসম্মতভাবে কয়েকটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102