বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজার চাঁদনীঘাট ইউনিয়নে নৌকা প্রার্থী আখতার বিজয়ী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।

চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে নৌকা প্রার্থী মো. আখতার উদ্দিন বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মো. মিজানুর রহমান (স্বতন্ত্র), মো. আসলাম মিয়া (স্বতন্ত্র), কামাল আহমদ বেলাল (স্বতন্ত্র), তাহেরুল ইসলাম (স্বতন্ত্র), মো. ছাদিকুর রহমান (স্বতন্ত্র), আক্তার উদ্দিন (আওয়ামীলীগ), রাজু আহমেদ (স্বতন্ত্র)।

আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে দলে দলে নারী-পুরুষেরা ছুটেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। উৎসবে পরিণত হয় এই ইউপি নির্বাচন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102