বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

জুনেই পদ্মাসেতু উদ্বোধন করা হবে: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পদ্মাসেতুতে এখন পিচ ঢালাইয়ের কাজ চলছে। সেটা শেষ হলেই শেষ। ফলে আমাদের টার্গেটের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। 

পদ্মা সেতুর বিষয়ে কাদের বলেন, আমাদের কাজ এগিয়ে চলেছে। এখন পিচ ঢালাইয়ের কাজ চলছে। সেটা শেষ হলেই শেষ। আমরা তো অ্যাপ্রোচ আগেই করে ফেলেছি। আমাদের টার্গেটের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে। পদ্মা ২০২২ সালের জুনে উদ্বোধন হবে সেটি তো আগেও বলেছি।

তিনি বলেন, মেট্রোরেল, কর্ণফুলী টানেল এগুলো নতুন বছর মানে যে বছর শুরু হতে যাচ্ছে ২০২২ সালে উদ্বোধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সময়মতো সময় ঘোষণা করা হবে। নির্দিষ্ট দিন তারিখ সময়মতো শুনতে পাবেন। টার্গেট আমাদের ২০২২ সাল।

মন্ত্রী বলেন, সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সবধরনের সহযোগিতা করা হবে। আমি এর সাফল্য কামনা করি। পর্যায়ক্রমে এ সেবার বিস্তার হবে। আরও নতুন রুট যুক্ত হবে। গোটা ঢাকা শহরকে একটা সুশৃঙ্খল পরিকল্পনার মধ্যে আনতে হবে। আরও ৪২টি রুট করার পরিকল্পনা আছে। মাত্রতো শুরু হলো। ঢাকা সিটি ও তার আশপাশে এই রুট চালু হবে। এর মধ্যে নরসিংদী, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, গাজীপুরও আছে।

খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, একটা সরকারের নীতিগত কোনো বিষয়ে অনেক মন্ত্রী আছে সবার কথা বলা উচিত না। এখানে দায়িত্ব আইনমন্ত্রী। তিনি যেখান পর্যন্ত বলেছেন আমি তার চেয়ে বেশি বলব না। সেটাই সরকারের বক্তব্য। তিনি যেটুকু বলেছেন আমি সেটুকুতেই রয়েছি, তার বাইরে আমার কোনো বক্তব্য নেই। কারণ তিনি শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী। এ বিষয়টা বলার দায়িত্ব তার। তিনি বলেছেন তাই আমি আর বলতে চাই না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102