মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

রাজনগরে প্রতিপক্ষের হামলায় মেম্বার প্রার্থীর সমর্থক দোলনের অবস্থা আশঙ্কাজনক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, রাজনগর: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নে এক মেম্বার প্রার্থীর সমর্থককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করেছে। আহত যুবকের নাম সৈয়দ আহসান আক্তার দোলন (২৭)। সে মনসুরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কদমহাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুনাইম কবির (মোরগ মার্কা) ও শামীম আহমদ (ফুটবল) এ দু’জন প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্ধীতা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে শামীম আহমদের সমর্থক সৈয়দ আহসান আক্তার দোলন (২৭) কদমহাটা বাজারে ওষুধ ক্রয়ের জন্য যায়। এসময় ওঁৎ পেতে থাকা মুনাইম কবিরের লোকজন তার উপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় দুলনকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি ঘটে। পরে সেখান থেকে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রার্থী মুনাইম কবির জানান এটা সাজানো ঘটনা। আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য ঘটানো হয়েছে।

শামীম আহমদ বলেন, মুনাইম কবির ইতো মধ্যে আমার কর্মী সমর্থকদের হুমকি ধামকি দিয়ে আসছে। আমার বিজয় টেকানোর জন্য একজন নিবেদিত প্রাণ কর্মি সৈয়দ আহসান আক্তার দোলনকে পরিকল্পিত ভাবে মারাত্নক আহত করা হয়েছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় এখনো কোন অভিযোগ আসেনি। মামলা হলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102