মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

আবু লেইস শ্যামলের “বাংলাদেশ ৫০”ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪০৯ এই পর্যন্ত দেখেছেন

রেজাউল করিম মৃধা: বুধবার (২২ ডিসেম্বর) পূর্ব লন্ডনের একটি হলে স্বাধীনতা ট্রাস্ট ইউকের উদ্দোগে সত্তর দশকের সিলেটের জনপ্রিয় ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল এর “ বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন অনুষ্ঠান লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।

জুলি বেগম এর সভাপতিত্বে ও মাফিজুর রব এর পরিচালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মোঃ আহবাব হোসেইন।

১৯৭১ সাল থেকে ১৯৭২ পর্য়ন্ত ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল এর “ তোলা ছবি নিয়ে প্রকাশিত ফটো অ্যালবাম “ বাংলাদেশ ৫০” এর ভূয়শী প্রশংসা করেন অতিথি ও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ, কমিউনিটি এক্টিভিস্ট ডক্টর জাকির খান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন ও ঝর্ণা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ভোট অব থ্যাক্নস প্রদান করেন- ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র পুত্র আবু সায়েম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটি এন বাংলার সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমদ বাবুল, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ফজলুল হক প্রমুখ।

উল্লেখ্য ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’ ১৯৬৯ সালে সিলেট থেকে স্নাতক ডিগ্রী শেষ করে ফটো সাংবাদিকতায় সম্পৃক্ত হন। সে সময় তিনি ঢাকা থেকে প্রকাশিত পূর্বদেশ ও গণকণ্ঠ পত্রিকায় কাজ করেন এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক যুগভেরীর স্টাফ ফটোগ্রাফার ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102