শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাটোর জেলা তথ্য অফিসের আলোচনা সভা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতাঃ বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৩ শে ডিসেম্বর) বেলা নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২(নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক শামীম আহমেদ উক্ত সভার সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন,নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ।

উক্ত সভায় বক্তারা বলেন, মুজিব জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে পৌঁছে আমরা গৌরবের কালের সাক্ষী হয়ে থাকলাম।
এই ঐহিত্যের সাথে উন্নয়নের সমন্বয় ঘটিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। মানবিকতার উন্নয়ন ঘটাতে পারলে চলমান উন্নয়ন হবে টেকসই।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে অর্থময় করার জন্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দেশের উন্নয়ন পরিকল্পনার সাথে স্থানীয় উন্নয়ন পরিকল্পনার সমন্বয় সাধন করতে হবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102