

বিজয় রায়,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান নব নির্বাচিত ১১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন ও ১১ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শপথ গ্রহণ পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এছাড়াও চেয়ারম্যানদের করণীয় বিভিন্ন কাজ সম্পর্কে তাদের অবগত করেন জেলা প্রশাসক।