শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

নাটোরে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪০০ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতাঃ বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা, এক সুত্রে গাঁথা এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো নাটোরে দুই দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

বুধবার(২২ডিসেম্বর) নাটোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত উক্ত মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।
মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মোট ১৩ টি ষ্টল অংশ নেয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102