মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, পিআইও আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ করেছেন।পুলিশ জানায়, উপজেলায় দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা ইউএনওর স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি নজরে এলে ইউএনও ফাতেমা তুজ জোহরা থানায় অভিযোগ দেন।অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওর অভিযোগের প্রেক্ষিতে চুনারুঘাট থেকে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102