শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শৈত্যপ্রবাহে কাঁপছে কয়েকটি জেলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৭৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: দেশের অন্তত ১০টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই তিন দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বছরের প্রথম এই শৈত্যপ্রবাহের মাত্রা আরও কয়েকটি জেলায় বিস্তৃত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দেশের উত্তরাঞ্চলসহ দক্ষিণ-পশ্চিম এলাকায় বইছে শৈত্যপ্রবাহ। বিশেষ করে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও দুই দিন স্থায়ী হতে পারে এবং আরও এলাকায় বিস্তার লাভ করতে পারে।

সোমবার সবচেয়ে কম তাপমাত্রা চুয়াডাঙ্গায়, সাত ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা এলাকাগুলোর মধ্যে যশোরে ৭ দশমিক ৪, তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮, ঈশ্বরদীতে ৯, রাজশাহীতে ৯ দশমিক ৪, রাজারহাটে ৯.৫, বদলগাছিতে ৯.৮, বরিশালে ৯.৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া আরও আট জেলার তাপমাত্রা ১০-এর ঘরেই রয়েছে। জেলাগুলো হলো, মাদারীপুর, গোপালগঞ্জ, তাড়াশ, ডিমলা, মোংলা, সাতক্ষীরা ও কুমারখালী।

সাধারণত বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ কাঘের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এলাকায় বিরাজমান। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর সুমাত্রা উপকূলের অদূরে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102