

শাহারুল ইসলাম ফারদিন: যশোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলিমুজ্জামান তে য়ারম্যান নির্বাচিত হয়েছেন।যশোর সদর উপজেলার লেবুতলা ইউ পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলীমুজ্জামান মিলনবাদে বাকি সকলে প্রার্থিতা প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হওয়ায় রিটার্নিং অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা তাকে নির্বাচিত ঘোষণা করেন।
ফলে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
আগামী ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রবিবার মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে মিলন বাদে অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সোমবার এ ব্যাপারে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন লেবুতলাইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা।
মিলন এর আগেও ইউপি চেয়ারম্যান ছিলেন।পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি যশোর সদর ও কেশবপুর উপজেলায় বিভিন্ন ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।