বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

দুদক কমিশনারের লেখা ‘শতাব্দীর মহানায়ক’ ও ‘বিশ্বনেতা শেখ হাসিনা’ বইয়ের আত্মপ্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৮৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সাবেক সিনিয়র সচিব এবং দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খানের ‘শতাব্দীর মহানায়ক’ ও ‘বিশ্বনেতা শেখ হাসিনা’ নামে দুটি বইয়ের আত্মপ্রকাশ করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার লেখা ‘শতাব্দীর মহানায়ক’ বইটির প্রকাশনায় রয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এছাড়া সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নিয়ে দেশের খ্যাতিমান লেখকদের প্রবন্ধের সংকলন সম্পাদনা করেছেন ড. মো. মোজাম্মেল হক খান। ‘বিশ্বনেতা শেখ হাসিনা’ নামে এ বইটির প্রকশানায় রয়েছে হাক্কানি পাবলিশার্স। বই দুইটির পরিবেশনায় রয়েছে মিরর মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড।   শতাব্দীর মহানায়ক বইটিতে ড. মোজাম্মেল হক খান উল্লেখ করেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিশ্বনন্দিত নেতা, একটি স্বাধীন দেশের স্থপতি, একটি জাতির পিতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বিশ্ব ইতিহাসে বঙ্গবন্ধুই বিরল নেতা যিনি একই সঙ্গে একটি স্বাধীন দেশ ও স্বাধীন জাতির পিতা। বঙ্গবন্ধুর মতো এত বড় নেতা গত শতাব্দিতে আর কেউ জন্ম নেননি। সত্যিই তিনি শতাব্দীর মহানায়ক।’

অন্যদিকে, বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবার মতো বিশাল হৃদয় তার। দেশের যেকোনও দুর্যোগে তিনি প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর রক্ত বইছে তার শরীরেও। পিতার অসমাপ্ত কাজ কাঁধে তুলে নিয়ে তিনি অবিশ্রান্ত পথ চলছেন। নেতৃত্ব ও মানবিকগুণে এরইমধ্যে নিজেকে আসীন করেছেন বিশ্বনেতার কাতারে। বিগত এক যুগে তার নেতৃত্বে ‘বাংলাদেশ’ এখন বিশ্বদরবারে বারংবার উচ্চারিত একটি নাম। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কর্মময় বর্ণাঢ্য সংগ্রামী জীবনকে এক মলাটে তুলে আনার চেষ্টা করেছেন বইটির সম্পাদক ড. মো. মোজাম্মেল হক খান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102