বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

রোগ প্রতিরোধে মাশরুমের ম্যাজিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: মাশরুম ক্লোরোফিলবিহীন ছত্রাক জাতীয় অপুষ্পক উদ্ভিদ। এতে সবুজ কণা নাই বিধায় সবুজ কণাযুক্ত উদ্ভিদের মতো নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। সে কারণে খাদ্যের জন্য এরা প্রাণীজ বা উদ্ভিজ বস্তুর ওপর নির্ভরশীল। মাশরুমের কদর রয়ে গেছে স্বাস্থ্য ও পুষ্টি সচেতন মানুষ, অভিজাত রেস্টুরেন্টের খাবার মেনুতে ও বিভিন্ন ঔষধ, প্রসাধনী শিল্পের উপকরণ হিসেবে।

প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমরা যেসব নামীদামী খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ খেয়ে থাকি তার তুলনায় মাশরুমে বেশি প্রোটিন রয়েছে। নিয়মিত খাদ্য তালিকায় পর্যাপ্ত মিনারেল ও প্রোটিন না থাকলে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা করে যায় ও নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে। পাশাপাশি মাশরুমে থাকা এরগোথিওনেইন মানব দেহের ঢাল হিসেবে কাজ করে।

বিশেষজ্ঞদের মতে মাশরুম একটি উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রতি ১০০ গ্রাম শুকনো মাশরুমে প্রায় ২৩-৩৫ গ্রাম প্রোটিন রয়েছে যেখানে ১০০ গ্রাম মাংসে ২২-২৫ গ্রাম প্রোটিন রয়েছে। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, ও সেলেনিয়াম। এছাড়াও এতে রয়েছে এরগোথিওনেইন নামক এক ধরনের শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন বি-১২, ফাইবার ও এনজাইম। এতে কার্বো-হাইড্রেটের পরিমাণ খুবই সামান্য।

মাশরুমে পলিফেনল, সেলেনিয়ামণ, এবং সালফার নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। মাশরুমের প্রোটিনে ফ্যাট এবং কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক অল্প। এতে কোলেস্টেরল ভাঙার উপাদান-লোভস্ট্রাটিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন ও নায়াসিন থাকায় শরীরে কোলেস্টেরল জমতে পারে না। বরং মাশরুম খেলে শরীরে জমে থাকা কোলেস্টেরল ধীরে ধীরে বিনষ্ট হয়ে যায়।

গর্ভবতী মা ও শিশুদের রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা নেয় মাশরুম। মাশরুমে শর্করা, ভিটামিন ও মিনারেলের সমন্বয় রয়েছে যা শরীরের ইমিউন সিষ্টেমকে উন্নত করে।

নিয়োসিন ও অ্যাসকরবিক অ্যাসিড বা ভিটামিন সি থাকায় মাশরুম স্কার্ভি , পেলেগ্রা প্রভৃতি শিশু ও গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধে উপকারী।

বহুমুত্র বা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য মাশরুম উপকারী। ফ্যাট ও শর্করা কম এবং ফাইবার বেশি থাকায় বহুমুত্র বা ডায়াবেটিস রোগীর জন্য ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার এটি। নিয়মিত খেলে ব্লাড সুগারও নিয়ন্ত্রণে আনা সম্ভব।

নানা ধরনের চর্মরোগ নিরাময়ে মাশরুম বিশেষভাবে উপকারী। ঝিনুক মাশরুমের নির্যাস থেকে খুশকির ঔষধ তৈরি করা হয়।

মাশরুমে কোলেস্টেরল কমানোর উপাদান এবং ভিটামিন বি,সি ও ডি থাকায় এটি মানব শরীরের জন্য বিশেষ উপকারী। নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিরাময় হয়।

মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি। দাঁত ও হাড় গঠনে এই উপাদানগুলো অত্যন্ত কার্যকরী।

মাশরুম এইডস প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়। মাশরুমে রয়েছে ট্রাইটারপিন যা এইডস প্রতিরোধক হিসেবে কাজ করে।

মাশরুম পেটের সমস্যা নিরাময়ে কার্যকরী। মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এই প্রোটিন সহজপাচ্য, সুস্বাদু ও মুখরোচক। এতে পর্যাপ্ত পরিমাণ এনজাইম থাকায় খাদ্য পরিপাক ও হজমে সাহায্য করে।

এছাড়াও মাশরুম আমাশয় রোগ নিরাময়ে উপকারী। পাশাপাশি এতে ভিটামিন-১২ বেশি থাকায় স্নায়ুতন্ত্র ও স্পাইনাল কর্ড সুস্থ রাখে। তাই মাশরুম খেলে হাইপার টেনশন দূর হয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, কিডনির রোগ প্রতিরোধেও মাশরুম উপকার করে।

মাশরুমের খনিজ লবণ চোখের দৃষ্টিশক্তি রক্ষার জন্যও সমাদৃত। মাশরুমে প্রচুর পরিমাণে ফলিক এসিড, লৌহ এবং লিংকজাই-৮ নামক এমাইনো এসিড থাকায় হেপাটাইটিস-বি ও জন্ডিসের প্রতিরোধক।

মাশরুমের বেটা-ডি, ল্যামপট্রোল, টারপিনয়েড ও বেনজো পাইরিন আছে যা ক্যানসার ও টিউমার প্রতিরোধ করে। সম্প্রতি জাপানের জাতীয় ক্যানসার ইনষ্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে মাশরুমের ক্যানসার প্রতিহত করার ক্ষমতা আছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102