বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ডা. মুরাদের বিরুদ্ধে কুমিল্লায় মামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে কুমিল্লায় মামলা করেছেন বিএনপির এক নেতা। জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী এবং মর্যাদাহানিকর ভাষা ব্যবহারের অভিযোগে এ মামলা করেন তিনি।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার ১নং আমলি আদালতে মামলাটি করেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি ও অ্যাডভোকেট আতিকুল ইসলাম।

মামলার অন্য আসামি হলেন মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।

মামলার বাদী অ্যাডভোকেট আতিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, নাহিদ ডা. মুরাদ হাসানের সাক্ষাৎকার গ্রহণ করেন, যা পরবর্তী সময়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেন।

ওই অনুষ্ঠানে উদ্দেশ্যমূলকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডা. মুরাদ। আমরা মনে করি, এটি শুধু জাইমার জন্য সম্মানহানিকর নয়, এটা পুরো নারী সমাজের জন্য অপমানজনক। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে মামলাটি করি। বিষয়টি ১নং আমলি আদালতের বিচারক মাজহারুল ইসলাম আমলে নিয়ে মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন, যা পরবর্তীতে শুনানি হবে বলে জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102