বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত: সভাপতি ময়ূন সম্পাদক বলু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩০১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় সভার শুরুতে সদ্য প্রয়াত আয়কর আইনজীবী মঞ্জু লাল দেবনাথের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করাহয়।

সাধারণ সম্পাদক এর রিপোর্ট উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু এবং অর্থ রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আইনজীবী মির্জা ছয়ফুদ্দিন বেগ।


এ সময় রিপোর্টের উপর আলোচনা করেন আয়কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী রমা কান্ত দাশগুপ্ত, আইনজীবী মকবুল হোসেন, আইনজীবী মগুনু মিয়া, আয়কর আইনজীবী বদরুল হোসেন, আইনজীবী বদরুল হোসেন চৌধুরী, আইনজীবী ভুষনজিৎ চৌধুরী মিলন, আইনজীবী কমলেন্দু ভট্টাচার্য, আইনজীবী মির্জা ছয়ফুদ্দিন বেগ, আইনজীবী আবু বক্কর, আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকী ইমন, রায়হান আনছারী প্রমুখ।


সভা শেষে ২০২২ সালের জন্যে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় । এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন আয়কর আইনজীবী ফয়জুল করিম ময়ূন। সাধারন সম্পাদক নির্বাচিত হন আইনজীবী নিলিমেষ ঘোষ বলু। কোষাধ্যক্ষ নির্বাচিত হন আইনজীবী মির্জা ছয়েফ উদ্দিন বেগ।


নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ আইনজীবী রমা কান্ত দাশ গুপ্ত ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102