শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ব্রিটেনের কার্ডিফ ক্যাসল সেজেছে লাল-সবুজের আলোতে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ এই পর্যন্ত দেখেছেন

লিমন ইসলাম: বাংলাদেশের মহান বিজয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ব্রিটেনের কাডিফ ক্যাসলে বাংলাদেশ লালবৃত্ত সবুজ পতাকা উত্তোলন করা হয়েছে।

এই দিন সন্ধ্যায় ঐতিহাসিক ক্যাসলকে দু’দিন এর জন্য সাজানো হয় লাল-সবুজের আলোতে, বাংলাদেশের পতাকার রঙে, যাহা প্রচুরলোক পরিদর্শন করে ছবি তুলাসহ পর্যবেক্ষণ করে বিজয় উল্লাসে আনন্দ উপভোগ করেছেন।

কার্ডিফের সাবেক ডিপুটি লর্ড মেয়র কাউন্সিলার আলহাজ্ব আলী আহমদ এর পরিচালনায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লালবৃত্ত সবুজ পতাকা উত্তোলন করেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র রাইট অনারেবল রড মককেরলিস।


এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস পার্লামেন্টের সোসিয়াল জাস্টিস মিনিষ্টার জেন হাট, এইচ এম লর্ড লিটেনমেন্ট, হাই শরিফ অফ এসগ্লাম, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব কাপ্তান মিয়া, সাধারণ সম্পাদক হারুন তালুকদার, সাবেক সেক্রেটারি ফজলুল হক ফারুক, ইউকেবিডি টিভির চেয়ারম্যান এটিএন বাংলা ইউকের সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কমিউনিটি সংগঠক সালেহ আহমেদ, আলহাজ্ব জিলু মিয়া, জহির
আক্তার আলী, খলিলুর রহমান, বদরুল হক মনসুর ও খায়রুল ইসলাম লেমনসহ বাংলাদেশ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

পতাকা উত্তোলন শেষে কার্ডিফ কাউন্টি কাউন্সিলার কমিউনিটি লিডার আলহাজ্ব আলী আহমদ বিজয় মানে একটি লাল পতাকা, বিজয় মানে একটি মানচিত্র, বিজয় মানে গৌরব, বিজয় মানে আনন্দ বিজয় উল্লাস সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানিয়ে বলেন আমরা গর্বিত এবং আনন্দিত যে আমরা এক নব ইতিহাস তৈরি করেছি।

বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ঐতিহাসিক ক্যাসলকে লাল-সবুজে রাঙানো গর্বের। বৃটেনের কাডিফে বাংলাদেশ কমিউনিটির অবস্থান অনেক উঁচুতে বলে উল্লেখ করে এই কমিউনিটিকে এগিয়ে নিতে তিলে তিলে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ওয়েলস বাংলা নিউজের সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর একান্ত সাক্ষাৎকারে পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানাই স্বাগত মহান বিজয়ের এই দিনে বলে উল্লেখ করে আর ও বলেন বাঙালির গৌরবদীপ্ত মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ব্রিটেনের কার্ডিফ ক্যাসল সেজেছে লাল-সবুজের আলোতে, বাংলাদেশের পতাকার রঙে,বিশ্বব্যাপী উড়বেই চিরকাল, লাল সবুজের স্বাধীন পতাকা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102