বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে গান গেয়ে মঞ্চ মাতালেন ইউএনও

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিজয় দিবস উপলক্ষে বীর সমাবেশ ও বিজয় কনসার্টে গান পরিবেশন করে মঞ্চ মাতালেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার সাবরিনা রহমান।

শুক্রবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।

ইউএনওর কণ্ঠে গানে মুগ্ধ হয়ে দর্শক মঞ্চ থেকে একটির পর একটি গান শুনানোর অনুরোধ জানানো হয়। তিনিও দুই ধাপে মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন রকমের গান শুনান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।

আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102