মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ঈদের ছুটিতে বিশেষ নিরাপত্তায় থাকবে ডিএমপি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:ঈদের ছুটিতে স্বর্ণের দোকান ও খালি বাড়িঘরের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মালিক পক্ষকেও সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।বুধবার ডিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মার্কেট ও শপিংমলের নিরাপত্তা সম্পর্কিত সভায় সম্মানিত নাগরিকদের প্রতি এই আহবান জানান ডিএমপি কমিশনার।ডিএমপি কমিশনার বলেন, বড় অংকের টাকা বহনের ক্ষেত্রে প্রয়োজনে ডিএমপির মানি এস্কর্ট সেবা নেওয়া যাবে। ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টি প্রতিরোধে বিশেষ টিম গঠন করে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।শফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের এই পরিস্থিতিতে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতিতে মার্কেটে ঘুরে ঘুরে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের ব্যবস্থা নিতে বলেন তিনি।সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপনী বিতান, শপিংমল সমূহের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102