বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

নবীগঞ্জ কুশিয়ারা নদীর পাড়ে বেরী বাঁধ কাটায় ইউএনও বরাবরে অভিযোগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৫ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর পাড়ের বেরীবাঁধ কাটার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা মোঃ এনামুল হক আখলী কয়েকটি গ্রামবাসীর পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন-নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা নদীর পাড়ের কসবা,দীঘলবাক,জামারগাঁও ও মথুরাপুর গ্রামগুলো কৃষি নির্ভরশীল।গ্রামের একমাত্র বেরী বাঁধটি তাদের একমাত্র আশার সম্বল। বর্তমানে একটি স্বার্থন্বেষী দল পুরাতন বিবিয়ানা নদীর লীজারগণ কুশিয়ারা নদীর পাড়ের বেরীবাধটিকে কেটে বিবিয়ানা নদী শুকিয়ে মাছ ধরার পাঁয়তারা করছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়,গ্রামগুলোর কৃষকরা বিবিয়ানা নদীর পানি দিয়ে প্রায় ৩শ একর জমি হালচাষ করে থাকেন। এমতাবস্থায় যদি নদী শুকাইয়া মাছ ধরা হয় তাহলে ৩শ একর জমির কৃষকদের পথে বসা ছাড়া উপায় নেই। অভিযোগে আরো প্রকাশ ২০২০ সালে বিবিয়ানা নদীর লীজারগণের পক্ষে কসবা গ্রামের জসিম উদ্দিনের পুত্র শ্যামল মিয়া কুশিয়ারা নদীর বেরীবাঁধটি কেটে বিবিয়ানা নদী শুকিয়ে মাছ ধরে। পরে এলাকাবাসী মিলে নিজস্ব অর্থায়নে পূন:রায় বেরীবাঁধটি মেরামত করা হয়। আবেদনে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অনুরোধ জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102