সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শেখ হাসিনার জন্য মিষ্টি-কেক-বিস্কুট এনেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৯৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দা। সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তিনি। এসময় শেখ হাসিনাকে মিষ্টি, কেক ও বিস্কুট উপহার দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।

বুধবার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য ভারতের রাষ্ট্রপতি যে মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন, সেগুলো দেশটির রাষ্ট্রপতি ভবনে তৈরি করা।’

শাহরিয়ার আলম বলেন, ‘ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির জন্য যে আম উপহার পাঠিয়েছিলেন, সেই আম মিষ্টি ও সুস্বাদু ছিল বলে বৈঠকে জানিয়েছেন রামনাথ কোবিন্দ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুঃসময়ে ভারত আশ্রয় দিয়েছিলেন। সেজন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।’

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনদিনের সফরে ঢাকায় এসেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102