রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পাঁচ মাসে কোরআনের হাফেজ শিশু সিয়াম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলার লোনা গ্রামের শিশুটি সিয়াম। বাবার নাম হায়াতুল্লাহ। মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে নয় বছরের এই শিশুটি।

কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী সিয়াম। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মাহদী হাসান বলেন, সিয়াম দেশের বিস্ময়বালক। তার মেধা সাধারণের চেয়ে অনেক বেশি। সিয়াম মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের ৩০ পারাই মুখস্থ করেছে।

মাহদী হাসান আরও বলেন, শিশু সিয়াম চঞ্চল প্রকৃতির। তার পক্ষে আরও শিগগির হাফেজ হওয়া সম্ভব ছিল।

ওই শিক্ষক বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় সে এত অল্প বয়সেই এই কীর্তি গড়েছে।

শিশু সিয়ামের বাবা হায়াতুল্লাহ দেশবাসীর কাছে ছেলে সিয়ামের জন্য দোয়া চেয়েছেন, সে যেন ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102