শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ওমিক্রন ও ডেল্টায় আক্রান্ত তিন নারী ক্রিকেটার মুগদা হাসপাতালে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৩২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে মঙ্গলবার বিকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই নারী ক্রিকেটারের পাশাপাশি আরেক নারী ক্রিকেটারের করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে  আক্রান্তের খবরও পাওয়া গেছে। 

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান।

তিনি বলেন, দুই নারী ক্রিকেটার ও দলের আরেক সদস্যকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন তার মানে এই নয় যে, তাদের অবস্থা খুব খারাপ।

এদিকে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের বাছাইপর্বের মাঝপথে গত ১ ডিসেম্বর দেশে ফিরে আসে বাংলাদেশ নারী ক্রিকেট দল। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবেই এই সিদ্বান্ত নেয়া হয়। তবে দেশে ফিরে এলেও ইতিহাস গড়ে এসেছে টাইগ্রেসরা।

প্রথমবারের মতো নারী বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ দল। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পায় বিশ্বকাপের টিকিট।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102