বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে প্রয়াত কবি আবুল বশর আনসারীর বই উপহার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৯ এই পর্যন্ত দেখেছেন

সি‌লেট অফিস: পরিকল্পনামন্ত্রী সকাশে প্রয়াত কবি আবুল বশর আনসারীর পূণ্যভুমি সিলেট নিয়ে লেখা কবিতার বই উপহার ও সৌজন্য সাক্ষাত সিলেট স্টেশন ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়।

লন্ডন টাওয়ার হেম‌লেটস কাউন্সিলের ডেপু‌টি স্পিকার মাদার জে‌নেত রহমান এর পিতা, সুনামগঞ্জ জগন্নাথপুরের বনগাঁও গ্রামের জন্মজাত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, মহান মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক, সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কবি আবুল বশর আনসারীর সি‌লেট ও সমাজকে নি‌য়ে লেখা ক‌বিতার বই উপহার হি‌সে‌বে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি মহোদয় এর নিকট হস্তান্তর করেন সিলেট চট্রগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, দিলু বড়ুয়া, মোঃ আব্দুল আলিম আলম, পলাশ বড়ুয়া, দিলু বড়ুয়া, ইঞ্জিয়ার রানা বড়ুয়া, ইফতেখার হোসেন সোহেল, সদস্য শেলু বড়ুয়া, অ‌লিউর রহমান, মোবাশ্বির আলম, এ আর র‌হিম, না‌হিদা আরজ ফৌজিয়া, আব্দুল মা‌লেক, মোশারফ আহমদ, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।

উল্লেখ্য যে এই গু‌ণি ক‌বির জন্ম সুনামগ‌ঞ্জ জেলার জগন্নাথপু‌রের বনগাঁও গ্রা‌মে।

৮০র দশ‌কে ক‌বি প্রথম ঢাকায় বনগাঁওর বশর মিয়া না‌মে লঙ্গরখানা স্থাপন ক‌রেন যেখানে সি‌লেট এর সাধারণ মানুষ ঐ লঙ্গরখানায় থাক‌তেন, ঐখান থে‌কে জাহা‌জের মা‌ধ্যমে বি‌দেশ নি‌য়ে যাওয়ার ব্যবস্থা কর‌তেন, ক‌বি মৃত্যুর আ‌গে সমা‌জের ক‌ল্যানে তার ক‌বিতার মা‌ধ্যেমে সি‌লেট‌কে নি‌য়ে লি‌খে গে‌ছেন তার ম‌নের কথা।

তি‌নি ২০১৮ সা‌লের ২৭ ন‌ভেম্বর মৃত্যু বরণ করেন। তার মৃত্যু বা‌র্ষিকীতে ক‌বির বড় মে‌য়ে লন্ডন টাওয়ার হেম‌লেস্ এর ডেপু‌টি স্পিকার ও ক‌বি আবুল বশর আনসারী স্মৃ‌তি প‌রিষদ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাদার জে‌নেত রহমান প‌রিবা‌রের পক্ষ থে‌কে সবার কা‌ছে তার জন্য দোয়া চে‌য়ে‌ছেন।

বর্তমানে জেনেথ কটেজ, ১৬৬/বি রংধনু, চৌকিদেখি, এয়ারপোর্ট রোড সিলেটে প্রয়াত কবির বাস ভবনে কবির পরিবারের নিজ উদ্যোগে কবির স্মৃতি সংরক্ষণ, কবির পত্নীর নামে খায়রুনেছা খানম একাডেমী স্কুল নামে একটি শিশু স্কুল প্রতিষ্ঠা আছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102