শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

যশোরে অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের ৯ সদস্য আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৬৯৪ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন: যশোরে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের নয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। যশোর শহরের বিভিন্ন এলাকায় স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ছোট ছোটে গ্রুপে ভাগ হয়ে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এক গ্রুপের সদস্যরা অন্য গ্রুপের সদস্যদের খুন করতেও দ্বিধাবোধ করছে না।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত আটটার দিকে শহরের সর্কিটহাউজ পাড়া থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯টি বার্মিজ চাকু।
গ্রেপ্তারকৃতরা হলো, যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পাশের মোল্যা জাহিদের ভাড়াটিয়া তাজুল ইসলামের ছেলে সোয়াইব ইসলাম (১৪), মুড়লি মহাসিন স্কুলের পাশে রাজু শেখের ছেলে ইয়াসিন আরাফাত (১৬), সদর উপজেলার রঘুরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে নাঈম হাওলাদার (২২), উপশহর এফ বøকের ৯৮ নাম্বার বাড়ির মিজানুর রহমানের ছেলে বিল্পব হোসেন (১৯), শেখহাটি সরদারপাড়ার কালিতলার পাশে সেলিম শেখের ছেলে মিরাজ শেখ (১৯), বড় ভেকুটিয়া গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন তপু (১৯), নওদা গ্রাম বিশ্বাস বাড়ির মোড়ের কামরুল হাসানের ছেলে কামরুল হাসন (২৪), বড় ভেকুটিয়া গ্রামের শওকত সরদারের ছেলে রাসেল (৩০), মুড়লি খাঁ পাড়ার নাজনিন নাহার চেয়ারম্যানের বাড়ির পাশের মাসুদ শেখের ছেলে ইমদাদুল শেখ (১৬)।

কোতওয়ালি থানার এসআই কামাল হোসেন দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, আটককৃতরা বৃহস্পতিবার রাত আটটার দিকে যশোর জিলা স্কুল ও সার্কিট হাউজের মধ্যবর্তি রাস্তার নতুন ভবনের সামনে জড়ো হয়। পোপনে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে এসময় পিছু ধাওয়া করে তাদেরকে আটক করা হয় এবং অজ্ঞাত সাত থেকে আট জন পালিয়ে যায়। আটক ৯ জনের দেহ তল্লাশি করে নয়টি চাকু জব্দ করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। এরা শহরে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মৌখিক ও লিখিতভাবে অনেকে অভিযোগ দিয়েছে। মামলা দিয়ে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102