সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

কি জবাব দেবেন বিএনপি মহাসচিব: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার সর্বোচ্চ নজির দেখিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি বিএনপি মহাসচিবকে প্রশ্ন রেখে বলেন, সন্তানের মৃত্যুর পর বেগম জিয়াকে সান্তনা দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন গিয়েছিলেন, তখন তারা দরজা বন্ধ করে দিয়েছিলেন, – সেই অমানবিক ও অসভ্য আচরণ কোন সভ্য দেশের একটি রাজনৈতিক দলের প্রধান করতে পারেন? এর জবাব কি দেবেন বিএনপি মহাসচিব? 

ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল কারিগর এবং বেনিফিশিয়ারি যারা, যারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করল, গ্রেনেড হামলা চালালো, ১৫ আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করলো যারা, সেই দল বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার জন্য মানবাধিকার সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

ওবায়দুল কাদের আরো প্রশ্ন রেখে বলেন, জিয়াউর রহমান ও বেগম জিয়ার শাসনামলে কোনো দণ্ডিত, সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের কোনো সুযোগ পেয়েছেন কি? অথবা তাদের শাসনামলে বিরোধী দলের কেউ এমন সুযোগ পেয়েছেন, এ ধরনের কোনো নজির তারা দেখাতে পারবেন কি?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণভবনে চায়ের আমন্ত্রণের বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ কোনো সভ্য দেশের একজন দলপ্রধান করতে পারেন? তার জবাবও কি বিএনপি মহাসচিব দেবেন?’ 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102