সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

চোখে পড়ার মতো একটি মিছিলও তারা করতে পারেননি: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪১৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটি মিছিলও বিএনপি করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   

তিনি বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্য মায়াকান্না করছেন।  অথচ তার মুক্তি ও চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটি মিছিলও তারা করতে পারেননি।
তিনি শুক্রবার সকালে তার রাজধানীর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে ঘোলাপানিতে মাছ শিকার করাই বিএনপির উদ্দেশ্য। 
‘এ দেশের রাজনীতিতে কে মানবিকতার নজির স্থাপন করেছেন’—বিএনপি মহাসচিবকে এমন প্রশ্ন রেখে কাদের বলেন, কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে। ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি। অথচ তখন সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া বলেছিলেন, গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন। 

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, এই বক্তব্য কোন সভ্য দেশের নেতার বক্তব্য ছিল?
 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102