বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

আগামী ১২ ডিসেম্বর ঢাকায় চলবে মেট্রোরেল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল পথ নির্মাণের কাজ প্রায় শেষের পথে হলেও পুরো রেলপথ চালু করতে ধাপে ধাপে কাজ করা হচ্ছে। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ রেলপথে আগামী ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরিচালনা করা হবে।  

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক।

এর আগে চলতি বছরের ২৭ আগস্ট দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত প্রথম পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। এরপর দ্বিতীয়বারের মতো ২৯ নভেম্বর দুপুর ১টার দিকে দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ নম্বরের কাছে ৬ নম্বর রেলস্টেশন পর্যন্ত ছয় বগির একটি ট্রেন চালানো হয়। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরাই ওই ট্রেনের যাত্রী হিসেবে ছিলেন। ট্রেনের গতি ছিল ঘণ্টায় পাঁচ কিলোমিটার।

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে চলাচল শুরুর পরিকল্পনা নিয়েছে সরকার।

২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি উত্তরা তৃতীয় পর্ব থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২ শতাংশ। তবে উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৮৯ দশমিক ৬১ শতাংশ। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102