বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৮ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে স্থানীয় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৪ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, সূয়ের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, তথ্যসেবা কর্মকর্তা সাবিহা মুস্তারী, ব্যবসায়ী আব্দুস সামাদ প্রমূখ।

সভায় উপজেলার বিভিন্ন ক্যাটাগরি তালিকাভুক্ত ৪জন জয়িতাকে সম্মননা দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102