বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

দুদককে নিজ ঘরে অভিযান চালাতে বললেন রাষ্ট্রপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: অন্যের দুর্নীতি চিহ্নিত করার আগে নিজেদের ‘অসততা’ দূর করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবস্থা নিতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুদকের আয়োজনে এক আলোচনা সভায় দেওয়া ভিডিও বার্তায় রাষ্ট্রপতির এ নির্দেশনা আসে।

তিনি বলেন, আমি কমিশনের সব পর্যায়ের কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্নীতি দমন কার্যক্রমে তারা যেন সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করেন।  অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102