সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সি এম তোফায়েল সামির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩১৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক ও সিলেটবাসীর প্রাচীন সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।


সোমবার (৬ ডিসেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, উচ্চশিক্ষিত ও রুচিশীল সি এম তোফায়েল সামি জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হিসেবে বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করেছেন।

সিলেটবাসীর সার্বিক কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। সদালাপী এবং সজ্জন তোফায়েল সামির মৃত্যু সিলেটবাসীর জন্য এক অপূরনীয় ক্ষতি।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামির ভাই সিএম তোফায়েল সামি সোমবার (৬ ডিসেম্বর) বেলা ২টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সিএম তোফায়েল সামি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। পূর্বপূরুষরা ছিলেন জমিদার।

সাবেক এই বিশিষ্ট ব্যাংকার কয়েক দশক থেকে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। অবসর জীবনে লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102