বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ব্রিটেনে ‘কয়েক সপ্তাহেই’ বাড়তে পারে ওমিক্রনের দাপট : বিশেষজ্ঞ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৪০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটেনে করোনাভাইরাসের নতুন ধরণের ওমিক্রনের দাপট কয়েক সপ্তাহের মধ্যেই বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর পল হান্টার।

দক্ষিণ আফ্রিকায় এরই মধ্যে ওমিক্রন সংক্রমণ দ্রুত লাফিয়ে বেড়েছে। সেদিকে ইঙ্গিত করে প্রফেসর পল সোমবার স্থানীয় সময় সকালে বলেন, করোনাভাইরাসের এই নতুন ধরন খুব দ্রুতই ডেল্টা সংক্রমণকে ছাড়িয়ে যেতে পারে।

ইস্ট এঙলিয়া বিশ্ববিদ্যালয়ের এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ ‘বিবিসি ব্রেকফাস্ট’ প্রোগামে বলেন, “যুক্তরাজ্যে এই ধরনটি কীভাবে ছড়িয়ে পড়তে পারে তা এখনও ঠিকমত জানা নেই।”

“কিন্তু আমি মনে করি আগাম কিছু লক্ষণে বোঝা যাচ্ছে, এটি খুব সম্ভবত খুব দ্রুতই ছড়াবে এবং ডেল্টা সংক্রমণকে ছাড়িয়ে যেতে শুরু করবে। এভাবে আগামী কয়েক সপ্তাহ অথবা এক মাস বা অন্তত এরকম সময়ের মধ্যে এই ভ্যারিয়েন্ট প্রকট হয়ে উঠবে।”

ওমিক্রন সংক্রমণের একটি আনুমানিক হিসাব দিয়ে পল জানান, যুক্তরাজ্যে হয়ত এরই মধ্যে ১ হাজারের বেশি মানুষ ওমিক্রন আক্রান্ত হয়েছে, যা সরকারি হিসাবের তুলনায় চারগুন বেশি।

দেশটিতে এখন পর্যন্ত সরকারিভাবে ২৪৬ জনের ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। ওমিক্রন মোকাবেলায় ব্রিটিশ সরকার ভ্রমণ বিধি কঠোর করছে। নাইজেরিয়াকে যুক্তরাজ্যের ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকাভুক্ত করা হয়েছে।

নতুন নিয়মে নাইজেরিয়া থেকে কেউ ‍যুক্তরাজ্যে গেলে তাকে ১০ দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। তাছাড়া, যুক্তরাজ্যগামী সব ভ্রমণকারীর জন্যই মঙ্গলবার থেকে চালু হচ্ছে কোভিড পরীক্ষার নিয়ম।

তবে বিশেষজ্ঞ পল হান্টার বলছেন, ওমিক্রন সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে তেমন কাজ হবে না।

তিনি বলেন, “আমরা যা কিছুই করি তার একটা উপকারিতা থাকে। কিন্তু আমি মনে করি, এই সময়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে কাজ হবে খুব সামান্যই। দেশে একবার ওমিক্রন ছড়াতে শুরু করলে সীমান্ত কড়াকড়ি আসলে কোনও ফল বয়ে আনবে না।”

ওমিক্রন কতটা গুরুতর তার একটি পূর্ণ চিত্র আসন্ন বড়দিনের পরও না পাওয়া যেতে পারে মন্তব্য করে পল বলেন, “আমরা দেশে ‍ওমিক্রন সংক্রমণ খতিয়ে দেখতে গেলে এই ধরনটিকে বিশ্লেষণ করে দেখার জন্য অনেককেই পাব এবং তাদেরকে পর্যবেক্ষণ করে দেখতে পারব।”

আর যখন আমরা এই ধরনটি সম্পর্কে ধারণা পেয়ে যাব, ততক্ষণে হয়ত কয়েক হাজার মানুষ এতে সংক্রমিত হয়ে যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102