শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

ডিআরইউতে আধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব এর উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের পেশাগত কাজে সহযোগিতা নিশ্চিতের লক্ষ্যে আধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। 

শনিবার ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ফিতা কেটে কম্পিউটার ল্যাবেরআনুষ্ঠানিক উদ্বোধন করেন। আধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)।

ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য নার্গিস জুঁই। 

এছাড়া নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী সদস্য এসকে রেজা পারভেজ, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সিনিয়র সদস্য শামসুল হক বসুনিয়া, আমিনুর রহমান তাজ, বেলায়েত হোসেন, আবুহেনা রাসেলসহ সদস্যরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি বলেন, সংগঠনের সদস্যদের পেশাগত সুবিধার জন্য এই আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডিআরইউর এই কাজে সহায়তা করেছে। মুরসালিন নোমানী এই কাজে সহযোগিতার জন্য সরকারের আইসিটি বিভাগকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ডিজিটাল কম্পিউটার ল্যাবে আধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন ১৫টি কম্পিউটার রয়েছে। যার মাধ্যমে ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সদস্যরা ভিডিও এডিটিংসহ ডিআরইউ থেকে অফিসে ফুটেজ পাঠাতে পারবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102