বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে নেবেন পুলিশ সুপার!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, জামালপুর: জামালপুরে সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এমন অভিযোগে জামালপুরে সাংবাদিকদের সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করেছে।

শনিবার বেলা ১১টায় শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সাংবাদিকরা বলেন, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার জন্য ডাকেন পুলিশ সুপার। এ সময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে নেবেন বলে হুমকি দেন।

এ ঘটনায় জামালপুরে কর্মরত সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোস্তফা মনজু, ফজলে এলাহী মাকাম, বজলুর রহমান, জাহিদ হাবিব, মুখলেছুর রহমান লিখন, আনোয়ার হোসেন মিন্টু, নুরুল হক জঙ্গি, শওকত জামান, সুলতান আলম, মাহফুজুর রহমান, শাহ জামাল প্রমুখ।

মানববন্ধনে সঞ্চালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এ সময় সাংবাদিকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102