শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

লাইসেন্সর শর্ত ভেঙে ওটিটিতে অনুষ্ঠান প্রচার করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ওটিটি (ওভার দ্য টপ স্ট্রিমিং) প্লাটফর্মে অনুষ্ঠান প্রচার করলে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপারে মোবাইল অপারেটরদের কাছে জানতে চাওয়া হবে। নিয়মবহির্ভূতভাবে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। আইপি টিভি এখন বাস্তবতা। যাচাই-বাছাই করেই লাইসেন্স দেওয়া হবে। ১৪টি আইপি টিভির লাইসেন্স দেওয়া হয়েছে।

আইপি টিভিতে কোনো সংবাদ প্রচার করা যাবে না বলেও জানান মন্ত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102