বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

কার্ডিফ এ বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস সফলভাবে অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুর: ওয়েলসের কার্ডিফ শহরের দি হ্যাঁভ কমিউনিটি সেন্টারে গত রোববার সকাল ১১ টা থেকে বিকাল ৬ টা অবধি বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণে ও ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় বার্মিংহামস্থ হাইকমিশনের সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনার হ্যার এক্সেলেন্সি স্বর্ণালী চন্দ এর নেতৃত্বে দিনভর কনস্যুলার সার্ভিস সফলভাবে সম্পন্ন হয়েছে।

এতে বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব মোহাম্মদ নাজমুস সাকিব, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা হাসান মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ শরিফুল ইসলাম. মাহবুব আলম পাটোয়ারী, মিসেস মুসলিমা আক্তার, ইশতিয়াক আকবর, মোশারফ হোসেন, সেলিম উল্লাহ ও হুমায়ূন কবীর বিশ্বাস উপস্থিত থেকে সার্ভিস প্রদান করেন।

এবারকার সার্ভিসে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও প্রচুর লোকের সমাগম ঘটেছে। তাদের পাসপোর্ট নবায়ন নো ভিসা প্রসেসিং, পাওয়ার অব এটর্নি সহ নানা কনস্যুলার সেবা গ্রহণ করেছেন। এদিকে বাংলাদেশ হাইকমিশনের সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনার হ্যার এক্সেলেন্সি স্বর্ণালী চন্দ এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে কমিউনিটি নেতৃবৃন্দ এই কনস্যুলার সেবা গ্রহণ করতে সার্বিক সহযোগিতা করেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ও এই ধরনের কনস্যুলার সেবা দেওয়া হবে বলে প্রতিস্রতি ব্যাক্ত করেছেন।

ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে কাডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির চেয়ারম্যান আনোয়ার আলী, কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, কার্ডিফ শাহজালাল বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সহ সভাপতি এস এ রহমান মধু, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলসের সাবেক চেয়ারপার্সন লিয়াকত আলী, শাহজালাল মসজিদের ট্রাষ্টি আব্দুল কাদির, কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির সাবেক ট্রেজারার হারুনুর রহমান, কমিউনিটি সংগঠক সানাওয়ার আলী মীর, ওয়েস কুলাউড়া সোসাইটির সেক্রেটারি বদর উদ্দিন চৌধুরী বাবর ও ব্যাবসায়ী দিলওয়ার চৌধুরী, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই কনস্যুলার সেবায় সাবিক সহযোগিতা কামনা করেন।


পরবর্তী সার্ভিস আগামী জানুয়ারির শেষ দিকে সাউথ ওয়েলসের সেয়ানসী শহরে অনুষ্ঠিত হবে বলে ওয়েলস বাংলা নিউজের এডিটর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর জানিয়েছেন।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102