শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

উপসচিব সুলতানা পারভীনের ক্ষমার আদেশ বাতিলের দাবি বিএফইউজের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাংবাদিক নির্যাতনের জন্য দণ্ডপ্রাপ্ত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের দণ্ড বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

ওই আদেশের খবরে বিএফইউজে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে। সাংবাদিক নির্যাতন কারীকে ক্ষমা করায় গণমাধ্যমে চরম ক্ষোভ বিরাজ করছে বিধায় বিএফইউজে নেতৃবৃন্দ এই আদেশ বাতিলের আহবান জানান। 

সোমবার অনুষ্ঠিত বিএফইউজের ৪ ইউনিয়নের সভায় এ আহবান জানানো হয় । 

সভায় নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করা হয়েছে। যা কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে কাম্য নয়। এটি গণতাস্তিক রীতিনীতি ও মানবাধিকার পরিপন্থী।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য শেখ নাজমুল হক সৈকত, আঙ্গুর নাহার মন্টিসহ নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102