শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ‌কে আব্দুল মোমেনকে প্রয়াত কবি আবুল বশর আনসারীর কবিতার বই উপহার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন


সিলেট সংবাদদাতাঃ লন্ডন টাওয়ার হেম‌লেটস কাউন্সিলের ডেপু‌টি স্পিকার মাদার জে‌নেত রহমান এর পিতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, মহান মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক, সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কবি আবুল বশর আনসারীর সি‌লেট ও সমাজকে নি‌য়ে লেখা ক‌বিতার বই উপহার হি‌সে‌বে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এমপি মহোদয় এর নিকট হস্তান্তর করেন সিলেট চট্রগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, অংশুপ্রু মারমা, পলাশ বড়ুয়া, দিলু বড়ুয়া, ইঞ্জিয়ার রানা বড়ুয়া, শেলু বড়ুয়া, ইফ‌তেখার আহমদ সু‌হেল, ফা‌তেমা বেগম, অ‌লিউর রহমান, মোবাশ্বির আলম, এ আর র‌হিম, না‌হিদা ফৌ‌জিয়া আরজু, আব্দুল মা‌লেক, মোশারফ আহমদ, লাবু বেগম প্রিয়াংকা, সুমাইয়া সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।

উল্লেখ্য যে এই গু‌ণি ক‌বির জন্ম সুনামগ‌ঞ্জ জেলার জগন্নাথপু‌রের বনগাঁও গ্রা‌মে। ৮০র দশ‌কে ক‌বি প্রথম ঢাকায় বনগাঁওর বশর মিয়া না‌মে  লঙ্গরখানা স্থাপন ক‌রেন যেখানে সি‌লেট এর সাধারণ মানুষ ঐ লঙ্গরখানায় থাক‌তেন, ঐখান থে‌কে জাহা‌জের মা‌ধ্যমে বি‌দেশ নি‌য়ে যাওয়ার ব্যবস্থা কর‌তেন, ক‌বি মৃত্যুর আ‌গে সমা‌জের ক‌ল্যানে তার ক‌বিতার মা‌ধ্যেমে সি‌লেট‌কে নি‌য়ে লি‌খে গে‌ছেন তার ম‌নের কথা। তি‌নি ২০১৮ সা‌লের ২৭ ন‌ভেম্বর মৃত্যু বরণ করেন। তার মৃত্যু বা‌র্ষিকীতে ক‌বির বড় মে‌য়ে লন্ডন টাওয়ার হেম‌লেস্ এর ডেপু‌টি স্পিকার ও ক‌বি আবুল বশর আনসারী স্মৃ‌তি প‌রিষদ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাদার জে‌নেত রহমান প‌রিবা‌রের পক্ষ থে‌কে সবার কা‌ছে তার জন্য দোয়া চে‌য়ে‌ছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102