মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

৫ জানুয়ারি যশোর সদরের ১৩টি ও কেশবপুরের ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩১২ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন: পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়নপরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি ২০২২।তার মধ্যে যশোর সদরের ১৩টি ও কেশবপুরের ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউনিয়নপরিষদের এই ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি জানান, এ ধাপে ৩৭ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে। বাকিগুলো হবে ব্যালট পেপারে। যার মধ্যে যশোরের ১টি ও কেশবপুরের ১টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহন করা হবে।

যশোর সদরে হৈবতপুর, লেবুতলা, ইছালী, নওয়াপাড়া, উপশহর, চুড়ামনকাঠি, দেয়াড়া, আরবপুর, চাচড়া, রামনগর, কচুয়া, নরেন্দ্রপুর, ও বসুন্দিয়া ইউনিয়নে ৫ জানুয়ারি ২০২২ ভোট গ্রহন করা হবে। এছাড়াও একই দিনে কেশবপুরের সকল ইউনিয়নেওভোট গ্রহন করা হবে।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর।মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময়১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩ ও ১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৭ ডিসেম্বর।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ধাপেধাপে ভোটের মাধ্যমে মেয়াদ শেষের আগেই নির্বাচন উপযোগীসব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি। এরআগে চার ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউ পি নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে এক হাজার ইউ পিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে (২৮ নভেম্বর )। এছাড়া চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102