শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বিচার বিভাগের ৩৮৮ জনের দফতর বদল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: বিচার বিভাগের ৩৮৮ জন কর্মকর্তার দফতর বদল করা হয়েছে। এছাড়া ৬৫ জন সহকারী জেলা জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি ও ৯৭ জনকে শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন ও বিচার বিভাগ পাঁচটি প্রজ্ঞাপনে এসব বদলি, পদোন্নতি ও নিয়োগ দিয়েছে।

এর মধ্যে সহকারী জজ ও সমপর্যায়ের ৩৩৩ কর্মকর্তা এবং ৪৮ জন যুগ্ম জেলা জজকে বদলি করা হয়েছে।

আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার হিসেবে পদায়নের জন্য সাত জন যুগ্ম জেলা জজকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

সহকারী জেলা জজ ও সমপর্যায়ের ৬৫ জন কর্মকর্তাকে যুগ্ম জেলা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া মেধাক্রম অনুযায়ী শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন ৯৭ জন প্রার্থী। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ২ মার্চের সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102