বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

প্রযুক্তির ব্যবহার না শিখলে ডাইনোসরের মতো বিলুপ্ত হতে হবে সবাইকে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

হৃদয় মজুমদার, ঢাকা: প্রযুক্তির ব্যবহার না শিখলে ডাইনোসরের মতো একদিন বিলুপ্ত হয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। 

বৃহস্পতিবার সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের (জেএমসি) আয়োজনে দুই দিনব্যাপী জেএমসি মিডিয়া বাজ- শীর্ষক আলোচনাচক্রের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনে এ কথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তি কতটা দরকারি তা আমরা করোনার সময় উপলব্ধি করেছি। প্রযুক্তি বদলে দিয়েছে সাংবাদিকতার ধরন। বিশেষ করে ইন্টারনেটের যুগে প্রবেশ করার পর সাংবাদিকতাক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে। ইন্টারনেট আসার পর সাংবাদিকতা শুধু রেডিও, টেলিভিশন আর কাগজের পত্রিকার মধ্যে সীমাবদ্ধ নেই। তাই এ বদলে যাওয়া সাংবাদিকতার সঙ্গে মানিয়ে নিতে হলে মাল্টিটাসকিং দক্ষতা অর্জন করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। 

মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট আমাদের কোথায় নিয়ে যাবে তা এখনই অনুমান করা যাচ্ছে না। এজন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মা-মাটি ও মাতৃভাষার সঙ্গে কখনো আপস করা চলে না। যত প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন, এই তিন জায়গায় আপস না করার জন্য শিক্ষার্থীদের তিনি অনুরোধ করেন।

চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা বলেন, আমাদের ইতিহাস আমাদেরই বলতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের ইতিহাস নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন অন্যরা। এটা আমাদের জন্য লজ্জার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের উপদেষ্টা দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, ব্র্যাকের হেড অব মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল রিলেশন্স রাফে সাদনান আদেল, ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞ নুরুন্নবী চৌধুরী হাছিব এবং ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102